ad728
ad728

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

রিপোর্টারের নামঃ Juber Ahmed
  • আপডেট টাইম : 24-02-2026 ইং
  • 18004 বার পঠিত
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
ছবির ক্যাপশন: 1

রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

দলীয় সূত্র জানায়, ডা. শফিকুর রহমান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওনাও দেন। তবে যাত্রাপথেই হঠাৎ বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি আর অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, আজকের ইফতার মাহফিলে জামায়াত আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি যাত্রাও করেছিলেন। কিন্তু হঠাৎ পথিমধ্যে অসুস্থ হয়ে পড়ায় প্রোগ্রামস্থলে আসতে পারেননি। আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

ঢাকা মহানগর উত্তর আমির সেলিম উদ্দিন বলেন, আমরা জামায়াত আমিরের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।

    ad728

    নিউজটি শেয়ার করুন

    এ জাতীয় আরো খবর..
    ad728
    ad728
    ফেসবুকে আমরা...
    নামাজের সময়সূচী
    জাতীয় সঙ্গীত
    © ২০২৬ অনুসন্ধান রিপোর্ট (The Anusandhan Report) — সর্বস্বত্ব সংরক্ষিত [নিবন্ধন প্রক্রিয়াধীন]
    সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT