ad728
ad728

গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করার সব ধরনের ষড়যন্ত্র শেষ পর্যন্ত ব্যর্থ হবে - সালাউদ্দিন

রিপোর্টারের নামঃ Juber Ahmed
  • আপডেট টাইম : 20-12-2025 ইং
  • 29793 বার পঠিত
গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করার সব ধরনের ষড়যন্ত্র শেষ পর্যন্ত ব্যর্থ হবে - সালাউদ্দিন
ছবির ক্যাপশন: সালাউদ্দিন

গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করার সব ধরনের ষড়যন্ত্র শেষ পর্যন্ত ব্যর্থ হবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই ।

শনিবার (২০ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে স্বৈরাচারের দোসর এবং নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীরা জড়িত থাকতে পারে। এ ঘটনায় প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন লক্ষ জনতার সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশ থেকেই দেশের বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর ও স্পষ্ট বার্তা দেওয়া হবে।

তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে বিএনপি কখনো সরে আসবে না। দেশের মানুষ সব ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© ২০২৬ অনুসন্ধান রিপোর্ট (The Anusandhan Report) — সর্বস্বত্ব সংরক্ষিত [নিবন্ধন প্রক্রিয়াধীন]
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT