ad728
ad728

রাজধানীতে ককটেল বিস্ফোরণ - যুবক নিহত

রিপোর্টারের নামঃ Juber Ahmed
  • আপডেট টাইম : 24-12-2025 ইং
  • 29731 বার পঠিত
রাজধানীতে ককটেল বিস্ফোরণ - যুবক নিহত
ছবির ক্যাপশন: ককটেল

রাজধানীর মগবাজার ফ্লাইওভারের উপর থেকে ছোড়া ককটেলের আঘাতে মো. সিয়াম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফ্লাইওভারের উপর থেকে ছোড়া ওই ককটেল নিচের মুক্তিযোদ্ধা গলির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় সিয়ামের মাথায় লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সিয়াম মগবাজারের জাহিদ কার ডেকোরেশনের কর্মী ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সিয়াম রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এর মধ্যেই হঠাৎ করে ফ্লাইওভারের উপর থেকে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি এসে সিয়ামের মাথায় পড়ে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী চা স্টলের মালিক ফারুক বলেন, সিয়াম আমার কাছে চা খেতে এসেছিলেন। চা চাওয়ার কিছুক্ষণের মধ্যেই উপর থেকে একটি ককটেল ওর মাথায় পড়ে বিস্ফোরণ হয় এবং সে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। নিহত সিয়ামের ছোট ভাই সিজান বলেন, আমার ভাই জাহিদ কার ডেকোরেশনে কাজ করতো। দোকান থেকে সে নাস্তা কিনবে বলে বেরিয়েছিল। চায়ের দোকানে চা চাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মাথার উপর ককটেল বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলে মারা যায়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© ২০২৬ অনুসন্ধান রিপোর্ট (The Anusandhan Report) — সর্বস্বত্ব সংরক্ষিত [নিবন্ধন প্রক্রিয়াধীন]
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT