ad728
ad728

সারাদেশে ২৫৮২ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা - নির্বাচন কমিশন

রিপোর্টারের নামঃ Juber Ahmed
  • আপডেট টাইম : 29-12-2025 ইং
  • 29321 বার পঠিত
সারাদেশে ২৫৮২ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা - নির্বাচন কমিশন
ছবির ক্যাপশন: নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। নির্বাচনে অংশ নিতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তা জমা করেন। নির্বাচন কমিশন রাত নয়টার দিকে জানায়, সারাদেশে ৩০০ আসনে ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। এদিকে মনোনয়ন ফরম জমার শেষ দিন হিসেবে গতকাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলো ব্যস্ত সময় পার করেছে। একের পর এক প্রার্থীরা ফরম জমা দিতে আসেন সকাল থেকেই। আর এই ব্যস্ততা চলে বিকাল ৫টা পর্যন্ত। যদিও সকাল থেকে গুঞ্জন ওঠে, তফসিলে সংশোধন এনে মনোনয়ন দাখিলের সময়সীমা আরও বাড়ানো হবে। কিন্তু শেষ অবধি ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সময় আর বাড়ানো যাবে না।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© ২০২৬ অনুসন্ধান রিপোর্ট (The Anusandhan Report) — সর্বস্বত্ব সংরক্ষিত [নিবন্ধন প্রক্রিয়াধীন]
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT