ad728
ad728

পাকিস্তানের নতুন বিরোধী দলীয় নেতা মাহমুদ আছকজাই

রিপোর্টারের নামঃ Juber Ahmed
  • আপডেট টাইম : 16-01-2026 ইং
  • 27564 বার পঠিত
পাকিস্তানের নতুন বিরোধী দলীয় নেতা মাহমুদ আছকজাই
ছবির ক্যাপশন: ফাইল ফটো

পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আইয়াজ সাদিক শুক্রবার তেহরিক তাহাফুজ আইন-ই-পাকিস্তান (টিটিএপি)-এর প্রধান মাহমুদ খান আছকজাইকে নিম্নকক্ষের নতুন বিরোধীদলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। দীর্ঘদিন শূন্য থাকা এই গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগ কার্যকর হয়েছে শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে। খবর জিও টিভি। 


পাকিস্তানের জাতীয় সংসদের ভারপ্রাপ্ত সচিব সাঈদ আহমদ মাইতলার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদের কার্যপ্রণালী ও ব্যবসা পরিচালনা বিধিমালা, ২০০৭-এর ৩৯ নম্বর বিধির আওতায় স্পিকার মাহমুদ খান আছকজাইকে বিরোধীদলীয় নেতা হিসেবে ঘোষণা করেছেন।


দেশটির পাখতুনখাওয়া মিল্লি আওয়ামি পার্টি (পিকেএমএপি)-এর প্রধান আছকজাইকে এই পদে মনোনয়ন দেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান। তার পূর্বসূরি ওমর আইয়ুব একটি মামলায় ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর অযোগ্য ঘোষিত হলে পদটি শূন্য হয়।


প্রজ্ঞাপন জারির আগে পিটিআইয়ের একদল সংসদ সদস্য স্পিকারের কক্ষে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার গওহর আলী খান, জুনায়েদ আকবর, আমির ডোগার, শাহরাম খান তারাকাই, লতিফ খোসা ও জামাল আহসান খান।


ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পিটিআই নেতা ওমর আইয়ুব এক্সে পোস্ট করে আছকজাইকে ‘আন্তরিক অভিনন্দন’ জানান। তিনি বলেন, এটি এক অনন্য সম্মান এবং আছকজাই ইনশাআল্লাহ দায়িত্ব সুচারুভাবে পালন করবেন।

মাহমুদ আছকজাইয়ের নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ তিনি দেশকে চলমান সংকট থেকে বের করে আনতে সব রাজনৈতিক দলের মধ্যে জাতীয় সংলাপের আহবান জানিয়ে আসছেন। পিটিআই নেতারাও একাধিকবার বলেছেন, ক্ষমতাসীন জোটের সঙ্গে সংলাপের ম্যান্ডেট টিটিএপি প্রধান আছকজাই ও আল্লামা রাজা নাসির আব্বাসের ওপর ন্যস্ত।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© ২০২৬ অনুসন্ধান রিপোর্ট (The Anusandhan Report) — সর্বস্বত্ব সংরক্ষিত [নিবন্ধন প্রক্রিয়াধীন]
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT