ad728
ad728

বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: মঈন খান

রিপোর্টারের নামঃ Juber Ahmed
  • আপডেট টাইম : 24-02-2026 ইং
  • 17990 বার পঠিত
বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: মঈন খান
ছবির ক্যাপশন: 1

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলাস্থ জিয়া উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পমাল্য অপর্নের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন। এরআগে নরসিংদীর চার আসনে বিএনপির সাংসদ নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনে মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনে সরদার মো. সাখাওয়াত হোসেন ( স্বাস্থ্য মন্ত্রী), নরসিংদী-৫ আসনে আশরাফ উদ্দিনকে নিয়ে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল খানের নেতৃত্বে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান।

আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তার অফিস খুলছে, গণহত্যাকারীরা দেশে ফিরছে, এই ব্যাপারে বিএনপির অবস্থান কী- এমন প্রশ্নের জবাবে মঈন খান বলেন, আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে, আমি একটু আগে বলেছি, ১৯৭১ এর সেই কালো রাতে- যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মত এই দেশের নিরহ মানুষ উপরে ঝাপিয়ে পড়েছিল, সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমরা সেই আদর্শে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী এবং আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© ২০২৬ অনুসন্ধান রিপোর্ট (The Anusandhan Report) — সর্বস্বত্ব সংরক্ষিত [নিবন্ধন প্রক্রিয়াধীন]
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT