বরিশাল জেলার হিজলা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, বারবার নির্বাচিত চেয়ারম্যান, হিজলার জনগণের হৃদয়ে আজও যিনি মিশে আছেন মরহুম জনাব বলে দেওয়ানের যোগ্য উত্তরসূরী দেওয়ান অলিউদ্দিন সুমন।
ছেলেবেলা থেকেই পারিবারিকভাবে বেড়ে ওঠা সুমন দেওয়ান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। তার মেধা এবং নেতৃত্ব সুলভ গুণাবলী তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা থেকে কেন্দ্রীয় ছাত্রদলের বারবার বিভিন্ন পদে সফলভাবে দায়িত্ব পালন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক পদে থেকে খুনি হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন একজন লড়াকু সৈনিক হিসাবে।
খুনি হাসিনার সরকারের আমলে আন্দোলনরত অবস্থায় রাজপথ থেকে গ্রেফতার হয়ে তিনি থেমে যাননি গ্রেফতারকৃত অবস্থায় খুনী হাসিনা সরকারকে দিয়েছিলেন হুংকার এবং সকল নেতাকর্মীদের আহ্বান করেছিলেন আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য। সেই সময়টায় তার এই আহব্বানে সতেজতা এবং অনুপ্রেরণা পেয়েছিলেন সারা বাংলাদেশের তৃণমূল নেতা কর্মীরা। গত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনি যুবদল কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন বরিশাল -৪ এবং টাঙ্গাইল ৮ আসনে নির্বাচন পরিচালনার। সকল সহযোদ্ধা নেতাকর্মীদের নিয়ে টাঙ্গাইল ৮ আসনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে পাড়ি জমান নিজ এলাকা বরিশাল -৪ আসনে।
বর্তমানে মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসানের সাথে একজন সহযোদ্ধা হয়ে ধানের শীষ কে বিজয়ের লক্ষ্যে দিনরাত কঠোর পরিশ্রম করেছেন। এ সময় হিজলাবাসী এবং হিজলার সর্বস্তরের জনগণ কাছে পেয়ে তার বাবা ভুলু দেওয়ানকে স্মৃতিচারণ করেন।এবং সর্বস্তরের জনগণ মহান আল্লাহর কাছে তার প্রতি দোয়া করে আশা করেন আবার বোধহয় আমরা ভুলু দেওয়ানকে ফিরে পাব সুমন দেওয়ানের মাঝে। ব্যক্তিগত জীবনে দেওয়ান অলিউদ্দিন সুমন খুব সাধারনভাবে জীবন যাপন করেন এবং দিনের পরিপূর্ণ সময়টাতেই নিয়োজিত থাকেন জনমানুষের কল্যাণে, নেতাকর্মীদের কল্যাণে এবং দলীয় সাংগঠনিক দায়িত্ব পালনে। মহান আল্লাহ তাকে সুস্থতা দান করে হিজলাবাসীর উন্নয়নে এবং হিজলা উপজেলাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে পাশাপাশি মাননীয় মন্ত্রী জনাব রাজিব আহসানের হাতকে আরো শক্তিশালী করতে ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় নতুন বাংলাদেশ বিনির্মাণ সঠিকভাবে কাজ করার সক্ষমতা দান করুন, আমিন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |